শিরোনামঃ-

» স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের পদযাত্রা

প্রকাশিত: ০৬. মে. ২০২৪ | সোমবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual7 Ad Code

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে পতাকা হাতে পদযাত্রা করেছে সরকারি মদন মোহন কলেজে ছাত্রলীগ।

সোমবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সরকারি মদন মোহন কলেজে ছাত্রলীগের সভাপতি এ কে এম মাহমুদুল হাসান সানির নেতৃত্বে পতাকা উত্তোলন ও পদযাত্রা বের করা হয়।

Manual7 Ad Code

সরকারি মদন মোহন কলেজে ছাত্রলীগের সভাপতি এ কে এম মাহমুদুল হাসান সানি বলেন, ফিলিস্তিনের প্রতিটা মানুষ আমাদের ভাই আমাদের বোন। বছরের পর বছর ধরে তাদের উপর ইসরাইলি বাহিনীর হত্যা, ধর্ষন, লুন্ঠন আর দখলদারিত্বের ছবি আমাদের চোখে অশ্রু ঝরায়। ফিলিস্তিনের প্রত্যেক শিশু, নারী পুরুষের মুক্তিই আমাদের কামনা।

বিশ্বব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্য দিয়েই ফিলিস্তিনের ভুমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এ সময় সরকারি মদন মোহন কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031