শিরোনামঃ-

» হুসাইনের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০১৯ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদের পিতা তেরা মিয়া রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় শামীমাবাদ নিজ বাসভবনে ইন্তেকালন করেন।

Manual5 Ad Code

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শামীমাবাদ জামে মসজিদে ১ম জানাজা, ২য় জানাজা নিজ গ্রামের বাড়ি ছাতক উপজেলার নুরুল­াপুর গ্রামের নুরুল­পুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গুরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930