- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিনিয়র আইনজীবী দেবাশীষ সেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০১৯ | বুধবার
নিজস্ব রিপোর্টারঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য দেবাশীষ সেন এডভোকেটের মৃত্যুতে সিলেটে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং হলে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেটের সভাপতিত্বে যুগ্ন-সম্পাদক শংকর লাল দাস ও জোহরা জেসমিনের সঞ্চালনায় তাৎক্ষণিক আয়োজিত শোক সভায় বক্তারা বলেন- প্রয়াত দেবাশীষ সেন একজন সদাহাস্য, সদালাপী, বিনয়ী, বন্ধুবৎসল এবং ধার্মিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের আইনজীবীরা একজন প্রতিথযশা আইনজীবীকে হারালো। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়।
শোক সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ড. দিলীপ কুমার দাস চৌধুরী। পরে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ।
সভায় প্রয়াত এডভোকেট দেবাশীষ সেনের স্মরণে লিখিত বক্তব্য পাঠ করেন- সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল।
শোক সভায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মো. আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল খালিক, পংকজ কুমার রায়, দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, মো. রাজ উদ্দিন, এ কে এম শমিউল আলম প্রমুখ।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৫:৩৭ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেবাশীষ সেন এডভোকেট।
প্রয়াত দেবাশীষ সেন এডভোকেট ১৯৪৩ সনের ১৮ ডিসেম্বর সিলেট জেলার সদর থানার নয়াসড়ক এলাকায় এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তাহার পিতা মৃত রাজকুমার সেন রাজা জি সি হাই স্কুলের একজন শিক্ষক ছিলেন এবং মাতা প্রাণলতা সেন একজন ধার্মিক, সুগৃহিনী এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন।
প্রয়াত মি. দেবাশীষ সেন এডভোকেট পিতামাতার তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা সমাপন করে ১৯৫৯ সনে রাজা জি সি হাইস্কুল থেকে মেট্রিক, মদনমোহন কলেজ থেকে ১৯৬১ সনে উচ্চ মাধ্যমিক ও সরকারি এম সি কলেজ থেকে ১৯৬৩ সনে স্নাতকোত্তর, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সনে স্নাতকোত্তর ও ১৯৬৭ সনে এলএল.বি ডিগ্রি অর্জন করে ১৯৬৮ সনে বার কাউন্সিলে তালিকাভূক্ত হয়ে একই সনে সিলেট জেলা আইনজীবী সমিতিতে এডভোকেট হিসেবে যোগদান করেন। তিনি ২০১৮ইং সনে আইনপেশায় ৫০ বৎসর পূর্ণ করেন।
প্রয়াত এডভোকেট দেবাশীষ সেন ১৯৭২ সনে সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক হিসেবে এবং ১৯৭৭ সন হইতে ১৯৮০ সন পর্যন্ত এসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর (এ পি.পি) হিসেবে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
- অব.) প্রবীণ শিক্ষক মাও. ফজলুল হক সাহেবের ইন্তেকাল; জানাজা আজ দুপুর ২টায়
- বিমানবন্দর থামা আমীর মফিকের পিতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
- প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক


