শিরোনামঃ-

» বোয়ালজুড় বণিক সমিতির পক্ষ থেকে বালাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধিঃ
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত বোয়ালজুড় বাজার বণিক সমিতির সভাপতি মো. মুপ্তি মাহমুদ জায়গীরদার, সহ-সভাপতি মো. শাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান আমিন সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আকিকুল ইসলাম খালিছাদার, কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিজয়, সাহেদ আহমদ প্রমুখ নতুন কমিটির নেতৃবৃন্দ এক মতবিনিময় শেষে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, রঙ্গেশ কুমার, শাহিন মিয়া।
মতবিনিময় সভায় বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এবং পরে বোয়ালজুড় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ মিষ্টিমুখ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30