শিরোনামঃ-

» বালাগঞ্জে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৯ | বুধবার

Manual3 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জে মাছ ধরতে গিয়ে সাকিল আহমদ (১৩) নামের কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সাকিল বালাগঞ্জ সদর ইউনিয়নের বড়চর ইলাশপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

জানা যায় বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাকিব বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যায়।

দুপুর হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন অনেক খোজাখুজি করলে পাশের খালে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় অনেকের ধারণা সাপের কামড়ে মৃত্যু হতে পারে।

Manual1 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন বিষয়টি সত্য, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তবে এটি হত্যা নাকি অন্য কিছু পোস্ট মর্টেম সুরতহাল রিপোর্ট ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছে না।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30