শিরোনামঃ-

» রাত পোহালেই বোয়ালজুড় বাজার বনিক সমিতির নির্বাচন; ১১ পদে ২২ প্রার্থীর লড়াই

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০১৯ | শনিবার


Manual8 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি মুমিন মিয়াঃ
আগামীকাল রবিবার (১৮ আগষ্ট) বোয়ালজুড় বাজার বনিক সমিতির ৩য় ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ১১টি পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সভাপতি পদে ৪ জন-
মুফতি ‎মাহমুদ জায়গীরদার (চেয়ার), আব্দুল হামিদ (রিক্সা), হেলালুজ্জামান বকুল (ছাতা), হাজী আখতারুজ্জামান আখতার (আনারস),
সহ- সভাপতি ‎পদে ২ জন- শহিদুল ইসলাম সুমন (বাঘ), আব্দুল কদ্দুছ লকুছ (চশমা)।
সাধারণ সম্পাদক পদে ২ জন- আমিনুর রহমান আমিন (বাই-সাইকেল), ‎নাজমূল হোসনে জায়গীরদার ফরহাদ (হরিন)।
সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন- সাংবাদিক মোঃ আব্দুস শহিদ (আম)।
অর্থ-‎পরিকল্পনা সম্পাদক পদে ৩ জন- আকিকুল ইসলাম খালিছাদার (ফুটবল), জুয়েল আহমদ খালিছাদার (ঘুড়ি), আদিল ‎আহমদ (মই)।
এ ব্লকে- কাউন্সিলর পদে ৫ জন- আনর মিয়া খালিছাদার (টেলিভিশন) জাহাঙ্গীর আলম বিজয় (মাইক), কানু বৈদ্য ‎‎দাগন (মাছ), আব্দুর রাজ্জাক (বালতী) আব্দুল আজিজ খালিছাদার (তালা-চাবি)।
বি- ব্লকে কাউন্সিলর পদে ৫ জন- আব্দুছ ছবুর (মাইক), বকুল মিয়া (মাছ), জাহেদুর রহমান মুন্না (জগ) তছকির আলী (তালা-চাবি), সাহেদ আহমদ (কলস)।
এদিকে সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মো. আব্দুস শহিদ এককভাবে মনোনয়নপত্র দাখিল করায় ‎এই পদে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সমাজ সেবক সিরাজুজ্জামান খান মঙ্গল, সচিব ডাঃ মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী কমিশনার বেলায়েত হোসেন বেলাল, রিয়াজ উদ্দিন, ময়নুল ইসলাম জানুর, সামাদুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার সিরাজুজ্জামান খান মঙ্গল বলেন, আজ তৃতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা সরব প্রচারণা চালিয়েছেন, আজকের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে বলে আমি আশাবাদি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30