শিরোনামঃ-

» আর্ত-মানবতার সেবায় প্রবাসী বাংলাদেশীদের অবদান অনস্বীকার্য : সাবেক মেয়র কামরান

প্রকাশিত: ২২. মে. ২০১৯ | বুধবার


Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ যুক্তরাজ্য বসবাসকারী লোটন বালাগঞ্জ-ওসমানীনগর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২১ মে) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে ঈদগাহ বাজারে গরীব দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্য পবিত্র রমজান মাস উপলক্ষে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Manual6 Ad Code

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহমেদ বহলুলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, জেলা যুবলীগ নেতা সালমান খান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শায়েখ আহমেদ, লাল মিয়া, সার্জন আহমেদ, নুরালি মিয়া, শায়েখ আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা রাওয়ান আহমেদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম, মুহিব, আব্দাল, মুহিব, রাসেল আহমেদ, কাওসার আহমেদ, আতিকুর রহমান টিটু, জুনেদ, উজ্জল, কাজল, হুসেন, হাবিব, সোয়ন রাসেল, আব্দুল করিম, মোহাইমিন আভি, হানিফ মিয়া, জাকির আহমেদ, মারুফ আহমেদ প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্য বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, আর্ত-মানবতার সেবায় এবং দারিদ্র বিমোচনে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তারা প্রবাসে থেকেও যেভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ দেশ এবং মানুষের কল্যাণে ব্যয় করেন তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। তিনি দারিদ্রদের মধ্য ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করায় যুক্তরাজ্যস্থ লোটন ওসমানীনগর-বালাগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30