শিরোনামঃ-

» জেলা হাসপাতাল এলাকা পরিদর্শনে উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ জেলা হাসপাতালের নির্ধারিত স্থান আবুসিনা ছাত্রাবাস এলাকা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে তারা সেখানে যান এবং আবুসিনা ছাত্রাবাসের বিভিন্ন ভবন ঘুরে ঘুরে দেখেন। এ সময় তারা সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতিরও খোঁজ খবর নেন।

Manual8 Ad Code

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম, সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, রাজনীতিবিদ বিশ্লেষক রুহুল কুদ্দুছ বাবুল ও অধ্যাপক আব্দুল জলিল।

এছাড়া সাংবাদিক সজল ঘোষ সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পরিদর্শন শেষে এক বিবৃতিতে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়ার জোর দাবি জানান।

Manual5 Ad Code

তারা আবুসিনা ছাত্রাবাসের মিলনায়তন সহ দক্ষিণ দিকের মূল ভবনটি ঐতিহ্য হিসেবে সংরক্ষণেরও দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30