- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন
- এনসিএল এর প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ
- সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
» সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
‘মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠি হয়ে কাগজের বুকে আশ্রয় নেয়, কখনো গানের সুরে ভেসে বেড়ায়, আবার কখনো কবিতার পঙ্ক্তিতে খুঁজে পায় নিজস্ব ভাষা।
আজকাল হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও, তার স্মৃতি অনেকের কাছে অম্লান।’
‘চিঠির কথা গান ও কবিতায়’ শীর্ষক সাইক্লোনের ৩৪৮ তম মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যায় বক্তারা একথা বলেন।
কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় গত সোমবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দয়ামির ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাব্বির আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাইক্লোন সিলেট-এর সভাপতি ভ্রমনকাহিনি লেখক মোয়াজ আফসার। আলোচনায় অংশ নেন কবি শামসীর হারুনূর রশিদ, কবি মাহফুজ জোহা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসি কবি ইসমত হানিফা চৌধুরীর সাইক্লোনের সাহিত্য আসরকে ঘিরে লেখা চিঠি পাঠ করেন ইশরাক জাহান জেলি।
চিঠির হারানো ঐতিহ্য স্মৃতিচারণ করে বক্তারা বলেন, একসময় চিঠিই ছিল দূরত্ব পেরিয়ে মনের কথা, আবেগ-অনুভূতি ও ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম।
হাতে লেখা চিঠির প্রতিটি শব্দে মিশে থাকত প্রিয়জনের স্পর্শ, অপেক্ষার আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতি।
আধুনিক প্রযুক্তির যোগাযোগব্যবস্থায় সেই চিঠি লেখার অভ্যাস হারিয়ে গেছে।
অথচ চিঠির পাতায় জমে থাকা স্মৃতিগুলো আজও অতীতের দিনগুলোকে জীবন্ত করে তোলে।
চিঠি নিয়ে স্মৃতিচারণ ও লেখাপাঠে অংশগ্রহন করেন, এডভোকেট এন এ আশালতা, শান্তা কামালী, এনামুল হক, নিশাত ফাতেমা মেহের, কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, শিল্পী তুহিন আহমদ, মাশুক আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩ বার
সর্বশেষ খবর
- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর