- শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সুনামগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা
- ত্যাগ ও কুরবানী থেকে শিক্ষা নিয়ে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে : হামিদুর রহমান আযাদ
- মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
- ৭ নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা : মিফতাহ্ সিদ্দিকী
- কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে : গভর্নর মোস্তাকুর রহমান এফসিএমএ
- সড়ক প্রশস্ত হলে পুরো এলাকাবাসী সুফল ভোগ করবেন; ইসলামপুরে উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন করা হবে; জানালেন বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী
- পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার
» শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ১৯১৯ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট সফর করেছিলেন।
এটিই ছিল তাঁর প্রথম এবং শেষ সফর। নানা কারণেই এটি ছিল একটি ঐতিহাসিক সফর।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীহট্ট ব্রহ্মমন্দিরে শ্রীহট্ট ব্রাহ্মসমাজের আয়োজনে আয়োজিত রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
’তুমি আদিকবি, কবিগুরো তুমি হে’ শীর্ষক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের বিভিন্ন ঐতিহাসিক দিক তুলে ধরেন।
তিনি বলেন, ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘স্যার’ উপাধি ত্যাগ করেন। এর চার মাস পর অক্টোবরে তিনি কলকাতা থেকে শিলং আসেন।
সেখানে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিলেও সিলেটের বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে তিনি সেই সফর বাতিল করেন এবং সিলেটে আসার সিদ্ধান্ত নেন।
সে সময়কার দুর্গম পথযাত্রার স্মৃতিচারণ করে সিসিক প্রশাসক জানান, তখন শিলং থেকে সিলেট আসার সরাসরি সড়ক ছিল না।
চেরাপুঞ্জি ও থারিয়াঘাট হয়ে আসা এই দুর্গম পথ পাড়ি দিতে হতো।
মানুষের পিঠে চড়ে ভ্রমণ করা রবীন্দ্রনাথের পছন্দ না হওয়ায় তিনি আসাম-বেঙ্গল রেলের মাধ্যমে গৌহাটি, লামডিং, বদরপুর ও কুলাউড়া হয়ে বহু ঘুরপথে ১৯১৯ সালের ৫ নভেম্বর ‘শ্রীহট্ট বাজার’ রেলস্টেশনে পৌঁছান।
তিনি আরও বলেন, সিলেট সফরকালে রবীন্দ্রনাথ ঠাকুর সিংহবাড়িতে অবস্থান করেন।
এটিই ছিল তাঁর প্রথম ও শেষ সিলেট সফর। সে সময় শ্রীহট্টের সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি একটি কবিতা রচনা করেছিলেন।
সিলেটের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নাগরিক সমাজের ভূমিকার প্রশংসা করে প্রশাসক বলেন, ২০১৯ সালে সিসিক ও নাগরিক সমাজের উদ্যোগে কবিগুরুর সিলেট আগমনের শতবর্ষ উদযাপন করা হয়েছিল।
আজও ব্রাহ্মসমাজ যে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের পূর্বসূরিদের কাজের ধারাবাহিকতা রক্ষা করাই সিলেটকে সম্মানিত করে।
এ ধরনের কাজে অতীতে যেভাবে সিটি কর্পোরেশন পাশে ছিল, আগামী দিনেও সেই পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় কবি নজরুল তাঁর জীবনে দুবার সিলেট এসেছিলেন।
এ বছর তাঁর প্রথম বা দ্বিতীয় আগমনের শতবর্ষ পূর্ণ হচ্ছে।
সকলের পরামর্শ ও সহযোগিতায় দুই দিনব্যাপী চমৎকার অনুষ্ঠানমালা সাজানো হবে।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন জনগণেরই প্রতিষ্ঠান। তাই সিলেটের ভালোমন্দ সব কার্যক্রমে নগরবাসীকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
শ্রীহট্ট ব্রাহ্মসমাজের সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার
সর্বশেষ খবর
- শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সুনামগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা
- ত্যাগ ও কুরবানী থেকে শিক্ষা নিয়ে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে : হামিদুর রহমান আযাদ
- মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সুনামগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা
- ত্যাগ ও কুরবানী থেকে শিক্ষা নিয়ে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে : হামিদুর রহমান আযাদ
- মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই


