শিরোনামঃ-

» পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দুই দিনের সফরে সিলেট আসছেন আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)।

বেলা ২টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযোগে অবতরণ করেন।

Manual1 Ad Code

বিমানবন্দরে পৌঁছলে নেতৃবৃন্দ পীর সাহেব চরমোনাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সেক্রেটারী মুফতি আবু তাহের মিসবাহ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুল হক সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

বিমানবন্দ থেকে সরাসরি তিনি সুনামগঞ্জের দুটি মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

Manual1 Ad Code

সম্মেলন শেষে আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করবেন তিনি।

পরে বাদ মাগরিব পীর সাহেব চরমোনাই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সম্মেলনে উপস্থিত থাকবেন ও বাদ এশা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর পয়েন্টে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন।

Manual1 Ad Code

উক্ত সম্মেলন ও মাহফিলে দলীয় নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত সহ সাংবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30