- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» মৎস ব্যবসায়ীর উপর হামলা সাবেক কাউন্সিলর প্রার্থী রুবেল সহ ৪ জনের ৩ মাসের কারাদন্ড
প্রকাশিত: ১১. এপ্রিল. ২০১৯ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেটের কাজিরবাজারের মাছ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় সাবেক কাউন্সিলর প্রার্থী রুবেল আহমদ সহ তার অপর ৩ সহোদরের ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান এই রায় প্রদান করেন। মামলার রায় ঘোষনার পর আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিলেটের শেখঘাটের বাসিন্দা ও সাবেক কাউন্সিলর প্রার্থী রুবেল আহমদ, তার ভাই রবিন আহমদ, নিজাম আহমদ ও আনোয়ার হোসেন।
আদালত সূত্র জানিয়েছে- ২০১৮ সালের ১৮ মার্চ সিলেটের কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেছিলেন কাজিরবাজারের মৎস ব্যবসায়ী মোস্তাক আহমদ।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন- ওই বছরের ১১ মার্চ আসামিরা তাকে মারধোর করে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর ক্ষুব্ধ হয়ে আসামিরা নগরীর শেখঘাটের সাউদান সিএনজি ওয়ার্কশপের সামনে তার উপর হামলা চালায়।
এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা মাছের আড়তের ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
এদিকে- মামলা দায়েরের পর সিলেটের কোতোয়ালি থানা পুলিশ ওই বছর ৭ এপ্রিল সিলেটের আদালতে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। আদালতে মামলার সাক্ষ্য গ্রহন শেষে গত মঙ্গলবার রায় ঘোষনা করা হয়। মামলার বাদি পক্ষের আইনজীবি এডভোকেট বিভাস চন্দ্র দাশ জানিয়েছেন- রায় ঘোষনার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন- আদালত প্রত্যেককে ৩ মাসের সাজা দিয়েছেন। পরপর ২ বার একই অপরাধ সংগঠিত করার কারণে এ সাজা দেওয়া হয়েছে বলে আদালত পর্যবেক্ষনে জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক


