শিরোনামঃ-

» সিলেটে ট্রাক চাপায় সিলসিলার ম্যানেজার নিহত

প্রকাশিত: ২৩. মার্চ. ২০১৯ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাকের ধাক্কায় সিলসিলার ম্যানেজার দেবাশীষ দে পিনাক নিহত হন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

সকাল ৮টা হওয়ায় ঘাতক ট্রাক চালককে ধরা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পিনাক দে’র পরিবারের সদস্য গণেশ পাল দীপু।

Manual3 Ad Code

জানা যায়- প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে আম্বরখানা পয়েন্টে ট্রাকের চাপায় মারাত্মকভাবে আহত হন।

এসময় তাকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতেলে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। পিনাক সিলেট নগরীর মিরাবাজারস্থ উদ্দীপন ৮৫/৩ এর বাসিন্দা। তাঁর পিতা মৃত যশোবন্ত দে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৭ বছর।

Manual2 Ad Code

সিলেট আম্বখানাস্থ সিলসিলায় ম্যানেজার হিসেবে তিনি দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছিলেন। মৃতকালে স্ত্রী, দুই মেয়ে ও মাকে রেখে যান। শুক্রবার (২২ মার্চ) বিকেলে ওসমানী মেডিকেলে ময়না তদন্ত শেষে রাতে চালিবন্দর মহা শশ্বানে দাহ করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930