- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» আমেরিকার মসজিদগুলোতে পাহারা দিচ্ছে অমুসলিমরা
প্রকাশিত: ১৯. মার্চ. ২০১৯ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অর্ধ শতাধিক মুসলমান নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রেরর ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে নামাজের সময় পাহারার ব্যবস্থা করেছে স্থানীয় অমুসলিমরা। এরই মধ্যে মসজিদ পাহারা দেয়ার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই মসজিদটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত।
মসজিদ পাহারা দেয়ার বেশ কয়েকটি ছবি আপলোড করে দিতিয়া ডেইনস নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর থেকে মুসলিমরা যখন এই মসজিদে নামাজে দাঁড়ান। মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
তিনি আরও লিখেন- চলুন শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেই।
গণমাধ্যমে খবরে আরও বলা হয়, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তারা একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন।
আইজ্যাক টিএম লাট্টু নামে আরেক ব্যক্তি বলেছেন, স্কুলজীবন থেকেই আমি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের একসঙ্গে থাকতে দেখেছি। এটা বিশ্বাসের ত্রয়ী। মসজিদটি অকল্যান্ডে। এমনকি আমিও এখন মুসলিমদেরই একজন হয়ে গেছি। আমাদের এই বন্ধনের জন্য আমি গর্বিত।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন ট্যারান্ট বন্দুক হামলা চালালে অর্ধ শতাধিক জন নিহত হয়। এছাড়া আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় অর্ধশত মুসলমান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২৮ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


