শিরোনামঃ-

» বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের ৭ম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের উদ্বোধন

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার


Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের ৭ম টি-টুয়েন্টি ক্রিকেট লীগ ২০১৯ এর উদ্বোধন করা হয়। উক্ত ক্রিকেট লীগের ৩০টি দল অংশগ্রহণ করে।

Manual7 Ad Code

বিশ্বনাথের ঐতিহ্যবাহী পেশকার গাঁও ক্রিকেট ভেন্যুতে সোমবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় উদ্বোধন করেন ৩নং অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমূল ইসলাম রুহেল।

ক্রিকেট ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক শামিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অলংকারী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর উপদেষ্টা মদরিছ আলী।

স্বাগত বক্তব্য রাখেন- ফেডারেশনের উপদেষ্টা সদস্য আশিক মিয়া।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অলংকারী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান বশির আলী, জেনারেল সেক্রেটারী গিয়াস মিয়া, কোষাধ্যক্ষ বেলাল মিয়া, বিশ্বনাথের ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা আজম আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সাধারণ সম্পাদক অনিক অর্জুন, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিপু, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ রুবেল, সহ-ক্রীড়া সম্পাদক ডালিম মিয়া, অন্যতম সদস্য বোরহান মিয়া, ছোরাব মিয়া, আলা উদ্দিন, শাহিন, আকবর, মাহফুজ, মোহাম্মদ আলী, মামুন, ফয়ছল, কয়েছ, মাসুম প্রমুখ।

Manual8 Ad Code

উদ্বোধনী খেলায় স্বদেশ ক্রিকেট ক্লাব বড় খুরমাকে ৫ উইকেটে হারিয়েছে সবুজ বাংলা ক্রিকেট ক্লাব (এ),ছোট খুরমা। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সবুজ বাংলার নাজমূল, টপ সিক্স স্বদেশের লিমন ও সেরা ক্যাচ সবুজ বাংলার ময়নুল।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30