- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখুন : নুরুল ইসলাম নাহিদ
প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ, গোলাপগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আওয়ামী লীগ কথায় এবং কাজে বিশ্বাসী। ক্ষুধা, দারিদ্র, অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ গঠন বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনের অন্যতম প্রধান কাজ। তিনি বলেন, ২০০৮ সালে ইশতেহারে আ’লীগ প্রতিশ্রুতি দিয়েছিল- নির্বাচিত হলে যুগোপযোগি শিক্ষা, বিদ্যুৎ সমস্যা দূরীকরণ সহ ডিজিটাল বাংলাদেশ গড়বে। ইতিমধ্যে আ’লীগ সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং দেশের মানুষ ডিজিটাল সুবিধা ভোগ করছেন। এবারের ইশতেহারে তরুণ ও যুবকদের চাকুরি সহ বিশেষ সুবিধা রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় এলে মধ্যম থেকে আমরা উন্নত বাংলাদেশের দিকে অগ্রসর হবো। আশা করি এতদ্বঞ্চলের মানুষ ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালন করবেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার বাজার, লালনগর গ্রাম সহ ইউনিয়নের কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নাহিদ আরও বলেন, বর্তমান সরকার কৃষিকার্ড, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, মৎস্যজীবিদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে। গত ১০ বছর ধরে পহেলা জানুয়ারি ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। এবার ৩৬ কোটি নতুন বই বিতরণ করা হবে, যা দেশের সবক’টি স্কুলে পৌছে গেছে।
তিনি বলেন, নতুন প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে আগামী বাংলাদেশের রাজনীতি হবে মেধানির্ভর। তারেক রহমানের মতো বিদেশে টাকা পাচারাকরি দ-িত ব্যক্তিরা রাজনীতি করতে পারবেন না। তখন দল ও সরকারে
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আজকের স্বপ্নবাজ মেধাবী তরুণরা নেতৃত্ব দিবে। বর্তমান সরকার বাঙালি জাতির জন্য সে ভীত মজবুত করে যাচ্ছে।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাঘা ইউনিয়নে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ ভবন, কমিউনিটি ক্লিনিকসহ জবিনমান উন্নয়নে প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করা হয়েছে। এরপরও যেসকল কাজ অবশিষ্ট রয়েছে তা জনগণের ভোটে নির্বাচিত হলে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ঃসম্পূর্ণ। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা হাতের নাগালে। স্কুল, ইবতেদায়ী ও কওমী শিক্ষার মান সমান করা হয়েছে। শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হয়েছে। আলেম-উলামাদের শতবছরের পুরনো দাবীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করে ‘আরবী ইসলামীক ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করেছেন। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে মাদ্রাসা ছাত্রদের সরকারের যেকোন প্রতিষ্ঠানে চাকুরির নিশ্চয়তা দেয়া হয়েছে। নারীরা এখন সেনা, পুলিশ, বিমান, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।
শিক্ষামন্ত্রী সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মানুষহত্যাকারি বিএনপি-জামায়াত জোটের সহচর কালো টাকার মালিকদের প্রত্যাখান করে আগামী নির্বাচনে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসব পথসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল আহমদ, সদস্য সৈয়দ মিছবা উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, ইউনিয়ন আ’লীগ নেতা আর্জমন্দ আলী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২


