- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ফেঞ্চুগঞ্জে তিন প্রয়াত নেতার স্মরণ সভায় মিসবাহ সিরাজ
প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৮ | বৃহস্পতিবার
‘তারা ছিলেন সাধারণ মানুষ, তারা ছিলেন ত্যাগী নেতা’
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মুছব্বির রবাই, আলখাছ আলী, ফখরুল ইসলাম ফরুখ স্মরণে শোকসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- ‘যারা নিজের স্বার্থের জন্য নয় পরিবারের স্বার্থের জন্য নয়, বরং নেতৃত্ব থেকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম আব্দুল মুছব্বির রবাই, আলখাছ আলী ও ফখরুল ইসলাম ফরুখ। তাদের স্মরণেই এই শোক সভা।
তিনি বলেন, ‘এই তিন নেতা ছিলেন অত্যান্ত সাধারণ মানুষ, তারা ছিলেন ত্যাগী নেতা। তারা সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। এজন্য দলে সুবিধাবাদী যাতে প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’
বুধবার (৪ জুলাই) উপজেলার পালবাড়ী বাজারে ফেঞ্চুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ শোকসভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মিসবাহ সিরাজ বলেন- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠন তৈরি করেছিলেন বলেই আজকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে আছে। সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ভাবে প্রশংসা করে তাকে পদক দেওয়া হচ্ছে। এই দল সঠিক ভাবে চলছে বলেই জাতির পিতার ৭মার্চের ভাষণ সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে, বিশ্বে স্বীকৃতিও পেয়েছে।’
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৪ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে খুঁজে পাওয়া যায়নি। তবে, গ্রাম-গঞ্জে নিস্বার্থ ভাবে আওয়ামী লীগ করেছেন তারাই আওয়ামী লীগকে একত্রিত করেছিলেন। এসব নিঃস্বার্থ কর্মীদের বাদ দিয়ে কোন নেতা, এমপি, মন্ত্রী সম্মানিত হতে পারেন না। মন্ত্রি হতে পারবেন কিন্তু সম্মান পাবেন না। আর যারা নিঃস্বার্থ ভাবে রাজনীতি করেছেন তারা মৃত্যুর পরেও সম্মানিত হন।’
তিনি বক্তব্যে আরো বলেন, ‘খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন তিনি কারাগারে গিয়েছেন। দুর্নীতির জন্য মানুষ তার পক্ষ নেইনি। আজকে বাংলাদেশে যদি শেখ হাসিনা কারাগারে যেতেন তবে বাংলাদেশ অচল হয়ে যেত। সকল মানুষ আর রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতো। শেখ হাসিনা দুর্নীতি করেননি।’
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রেজান আহমদ শাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মৌলা, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনামুল হক এনাম, মাইজগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মঈনউদ্দিন, ফেঞ্চুগঞ্জে ডিগ্রী কলেজের সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল, সাবেক জিএস আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খান, আওয়ামীলীগ নেতা আমীনুল ইসলাম জালাল, নাছির আহমদ বছন, সেলিম আহমদ, নজমুল হোসেন মো. আজীম উদ্দিন, তরিকুল ইসলাম ময়না, উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বাবেল, উপজেলা ছাত্রলীগ নেতা দেওয়ান ফাহিম, ফেঞ্চুগঞ্জে ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ। প্রয়াত তিন নেতাদের রুহের মাগরেফাত করে অনুষ্ঠানের শেষে মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২


