- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় ভারতের প্রধানমন্ত্রী মোদির ভূয়সীঁ প্রশংসা
প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০১৮ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ভূয়সীঁ প্রশংসা করেছেন।
সোমবার (২৩ এপ্রিল) বিকেলে নয়াদিল্লি সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ৫ সিনিয়র সদস্যের সাথে নরেন্দ্র মোদি প্রায় ৪০ মিনিট মত বিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সকল সময়ে সহযোগিতার জন্যে ভারত সরকার এবং জনগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধিদলের অন্য ৪ সদস্য হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।
নরেন্দ্র মোদি সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারত শীঘ্রই উদ্যোগ নেবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। তিনি বলেন, অতীতের মতো সব সময় বাংলাদেশের সকল দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের প্রতিনিধিরা তিস্তা সমস্যার কথা তুলে ধরলে তিনি অন্য সকল সমস্যার মতো তিস্তা সমস্যারও অচিরেই সমাধান করা হবে বলে প্রতিনিধি দলকে জানান।
৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে একান্ত আলোচনার পর নরেন্দ্র মোদি প্রতিনিধিদলের অন্য সকল সদস্যের সাথে কুশল বিনিময় করেন। এসময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সেতুমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল ভারতের লোকসভা পরিদর্শন করে। সূত্র:বাসস
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৪ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মহানগরী বিশাল মিছিল
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬