শিরোনামঃ-

» অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০১৮ | বুধবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ  অল্পের জন্য দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। কর্নাটকে হাভেরির হালাগেরির কাছে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মন্ত্রীর এসকর্ট গাড়িকে ধাক্কা মারে।ওই ঘটনার পর ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

অনন্ত কুমারের দাবি, ট্রাকটি তার গাড়িতেই ধাক্কা মারতে চেয়েছিল। তার গাড়ির গতি বেশি ছিল। ট্রাকটি গিয়ে ধাক্কা মারে তার এসকর্ট গাড়িটিকে।মঙ্গলবার(১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা পরবর্তী একটি ভিডিও টুইটারে পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ট্রাকচালকের ছবিও পোস্ট করেন তিনি।

Manual1 Ad Code

মন্ত্রী জানিয়েছেন- এসকর্ট গাড়িটিতে থাকা কর্মীরা আহত হয়েছেন। তিনি বলেন- ঘটনার সময় ট্রাকচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না। ফলে ঘটনার পেছনে ষড়যন্ত্রই দেখছেন তিনি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30