শিরোনামঃ-

» কোটা সংস্কারের আন্দোলন; মার্কিন দূতাবাসের সতর্কতা

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০১৮ | বুধবার

Manual1 Ad Code

 সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে কর্মরত, বসবাসরত এবং আগত সকল যুক্তরাষ্ট্রের নাগরকিদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

Manual1 Ad Code

মঙ্গলবার (১০ এপ্রিল) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।

Manual7 Ad Code

সতর্কবার্তায় বলা হয়েছে, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, স্থানীয় সংবাদ অনুযায়ী, গত ৮ এপ্রিল সন্ধ্যায় বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু যানবাহন পুড়িয়ে দেয়া হয় এবং সংঘর্ষ বাধে। যেহেতু পরবর্তী কয়েক দিন ধরে বিক্ষোভ চলতে পারে। তাই এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30