শিরোনামঃ-

» মালয়েশিয়ার একটি ভবনে লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০১৮ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার একটি ভবনে কাজ করার সময় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

Manual4 Ad Code

সোমবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

দুর্ঘটনায় নিহত হন বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।

এই খবর বাংলাদেশে পৌঁছার পর নিহতদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের স্বজনরা জানান, জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির ওই নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এই ৩ বাংলাদেশি। সেখানে লিফটে কাজ করার সময় সেটির তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ বাংলাদেশি।

Manual4 Ad Code

নিহত বাংলাদেশিদের খবর শুনে যশোরে তাঁদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। ইউএনও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জানান, ৩ জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Manual5 Ad Code

পুলক কুমার মণ্ডল বলেন- ৩ বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031