শিরোনামঃ-

» রাশিয়ার ১১ জেনারেলকে বহিষ্কার করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১১ জেনারেলকে বহিষ্কার করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের এই ১১ জন জেনারেলকে বহিষ্কার করা হয়। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে

Manual6 Ad Code

তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানা যায়নি। কোনো কোনো সূত্র বলেছে, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৪ এপ্রিল) রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুন লাগার এক ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়।

এর দুই সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু।

Manual7 Ad Code

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। তিনি এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

এই ১১ জেনারেলকে বহিস্কারের বিষয়টি রাশিয়ার সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031