শিরোনামঃ-

» অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত চার

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০১৮ | রবিবার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
হতাহতরা সবাই চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Manual4 Ad Code

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনা কবলিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে বেশ কয়েকবার উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইফুল ইসলাম দিনার, সাদেকা কামাল নিপা ও মাইশা কুদ্দুস।

Manual1 Ad Code

অস্ট্রেলিয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় নিহত ও আহত সবাই বাংলাদেশি।

Manual8 Ad Code

একই সংগঠনের সদস্য ১২ জন (৬ ছেলে ও ৬ মেয়ে) ইস্টার হলিডের ছুটি কাটাতে ভ্রমণে গিয়েছিলেন। চালকসহ সাতজনকে বহনকারী গাড়িটি জাবিরু থেকে কোয়িন্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বাকিরা গুরুতর আহতাবস্থায় রয়্যাল ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031