শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় ক্যাশ ভেঙ্গে ৪০ হাজার টাকা নিয়ে দোকান কর্মচারী উধাও

প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৮ | মঙ্গলবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা, প্রতিনিধি: দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরের আলী কমপ্লেক্সের মা ট্রান্সপোর্টের একজন কর্মচারী প্রতিষ্ঠানের ক্যাশ ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মা ট্রান্সপোর্টের মালিক গোলাপগঞ্জের ফুলবারী গ্রামের মো. মোস্তাক আলী দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Manual4 Ad Code

এতে তিনি উল্লেখ করেন- বড়লেখা উপজেলার বাসিন্দা জনৈক তামিম আহমদ (২০) তাঁর ট্রান্সপোর্ট প্রায় ৯ মাস ধরে চাকুরী করে আসছিলো।

তাকে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে ট্রান্সপোর্টের নানা দায়িত্বভার প্রদান করতেন।

Manual7 Ad Code

কিন্তু রবিবার (১২ মার্চ) তিনি দোকানে না থাকার এক পর্যায়ে সকাল অনুমান সাড়ে ১০টার দিকে তামিম আহমদ দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।

Manual4 Ad Code

অনেক খুজাখুজি করে তাকে পাওয়া যায়নি। তাছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930