- ‘ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি’ : অন্নকূট অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রশাসক কাইয়ুম চৌধুরী
- পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন
- লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ; সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর
- সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
- সিলেট নগরীর ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলোর স্থায়ী আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
- নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেটে হার এড়ালো বাংলাদেশ
» সিলেট নগরীর ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলোর স্থায়ী আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবং সরকারি খাসজমিতে পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মিরেরচক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদ, সদস্য দুলাল মিয়া, মালেক মিয়া, লুৎফা বেগম, হাজেরা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা আবুল কালাম আজাদ খাঁন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাসরত অসংখ্য ভূমিহীন ও নিম্নআয়ের পরিবার নদীভাঙন, জমিজমা হারানো, ঋণের বোঝা এবং জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে নগরীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এসব পরিবারের অধিকাংশই দিনমজুর, মুটেমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও অন্যান্য দৈনিক মজুরি ভিত্তিক পেশায় নিয়োজিত।
সামান্য উপার্জনে পরিবার-পরিজন নিয়ে বস্তি ও ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ভাড়াটিয়া হিসেবে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্নআয়ের মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য, বাড়িভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে এসব পরিবার দিশেহারা।
অধিকাংশ পরিবারের নির্দিষ্ট মাসিক আয় না থাকায় কাজ না থাকলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।
সারাদিন পরিশ্রম করেও রাতে নিরাপদে মাথা গোঁজার মতো স্থায়ী আশ্রয় নিশ্চিত করতে পারছে না।
স্মারকলিপিতে আরও বলা হয়, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে বসবাসের কারণে নারী, শিশু ও বয়স্করা নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। পর্যাপ্ত বাসস্থান ও শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাবে অনেক শিশু নিয়মিত লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
দারিদ্র্য ও আবাসন অনিশ্চয়তার কারণে অনেক শিশুকে অল্প বয়সেই উপার্জনের কাজে যুক্ত হতে হচ্ছে।
ফলে তাদের স্বাভাবিক শৈশব, শিক্ষার অধিকার ও ভবিষ্যৎ জীবন মারাত্মকভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
এ অবস্থায় অসহায় পরিবারগুলোর জীবন-জীবিকা, সন্তানদের ভবিষ্যৎ ও মানবিক মর্যাদা রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর তালিকা প্রণয়নে সরেজমিনে জরিপ পরিচালনা, সরকারি খাসজমি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়ে সরকারি অর্থায়নে স্থায়ী আবাসন প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়।
একই সঙ্গে প্রকৃত অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন বরাদ্দ, পুনর্বাসন এলাকায় প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং পুনর্বাসনের পূর্ব পর্যন্ত জরুরি খাদ্যসহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১ বার
সর্বশেষ খবর
- ‘ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি’ : অন্নকূট অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রশাসক কাইয়ুম চৌধুরী
- পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন
- লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ; সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর