শিরোনামঃ-

» নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৬ | সোমবার

Manual4 Ad Code

সিসিকের সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক হলো নগরবাসীর সবার প্রতিষ্ঠান।

সীমিত আয়ের মাঝেও নগরীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

সোমবার (৯ নভেম্বর) বাদ আছর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন।

Manual8 Ad Code

এ সময় নয়াসড়ক জামে মসজিদের বিদ্যমান সকল সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি।

Manual7 Ad Code

নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শন ও মতবিনিময় সভার পর স্থানীয় মুসল্লিরা প্রশাসকের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং মসজিদের উন্নয়নে সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Manual1 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং নয়াসড়ক জামে মসজিদের মুসল্লিবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর সিসিক প্রশাসক হযরত মানিকপীর (রহ.) কবরস্থান পরিদর্শন করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30