শিরোনামঃ-

» সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদান সহ ১১ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (৯ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্যজোটের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

Manual7 Ad Code

দেশব্যাপী বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন ও কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেন সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক বুরহানউদ্দিন ভান্ডারী, মাশরুখ জলিল, দানিছ মিয়া, আব্দুল জলিল, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, বাচ্চু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা দানিছ মিয়া, খায়রুল ইসলাম, সবুজ আহমেদ, ইয়াছিন মিয়া, রাজু কান্তি দাশ, লিটন আহমেদ, আবু বকর, সোহেলা আকন্দ, রাকিব হোসেন ও ইবরাহিম খলিল।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে এডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, দীর্ঘদিন পর ব্যাটারিচালিত রিকশা বিধিমালা-২০২৬ গেজেট আকারে প্রকাশিত হওয়ায় আমরা সরকারকে সাধুবাদ জানাই।

Manual6 Ad Code

তবে এই বিধিমালায় কিছু বৈষম্যমূলক ধারা রয়েছে যা শ্রমিকের জীবিকার সংকট তৈরি করতে পারে।

শ্রমিক আন্দোলনের ফসল এই বিধিমালাকে দ্রুত প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে শ্রমিকবান্ধব করতে হবে। তা না হলে ক্ষুদ্র পুঁজি ধ্বংস হয়ে ধনিকশ্রেণি এর সুবিধা লুফে নেবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ‘ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর বৈষম্যমূলক ধারা সংশোধন ও দেশব্যাপী একক নীতিমালা প্রণয়ন।

বিআরটিএ-কে ই-রিকশার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ঘোষণা করে বুয়েট ডিজাইনের আধুনিকায়ন ও যৌক্তিক রুট পারমিট প্রদান।

চালকের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান। নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ ১,০০০ টাকা নির্ধারণ এবং কাঠামোগত পরিবর্তনের জন্য ২ বছর সময় বরাদ্দ করা।

জুলুম-চাঁদাবাজি বন্ধ এবং বৈধ মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা। নীতিমালা সংশোধন ও সড়ক ব্যবস্থাপনা কমিটিতে শ্রমিক প্রতিনিধি যুক্তকরণ এবং যন্ত্রাংশের সুলভ মূল্য নির্ধারণ। সড়কে পৃথক সার্ভিস লেন, স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ।

অটোরিকশা সংক্রান্ত মামলা প্রত্যাহার ও রিট দ্রুত নিষ্পত্তি। ‘জীবিকা সুরক্ষা আইন’ প্রণয়ন।

ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প ঘোষণা, স্বল্প সুদে জামানতহীন ঋণ প্রদান এবং সচল গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান।

শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং গ্যারেজ ভাড়া, যন্ত্রাংশ ও বিদ্যুতের দাম কমানো।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30