শিরোনামঃ-

» ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ সভা এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তি ও ওসমানী হাসপাতালের সেবার মান বৃদ্ধির দাবীতে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (৯ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে যুক্তরাজ্য চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা এবং সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের উপর হামলাকারীদের শাস্তির দাবী ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে নিরাপদ ও সেবার মান বৃদ্ধির দাবীতে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সিলেট একটি প্রাচীন ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও গৌরবের জনপদ।

এই অঞ্চলের মানুষ দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Manual6 Ad Code

সিলেটের মানুষকে নিয়ে কোন ধরনের অবমাননাকর বক্তব্য আমরা মেনে নিতে পারি না।

মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করার স্বাধীনতা নয়। আমরা এই বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।

Manual5 Ad Code

বক্তারা আরো বলেন, সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।

তাঁদের ওপর হামলা মানে শুধু দুজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

Manual4 Ad Code

কোন প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে নিরাপদ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধি করা, সিলেট বিভাগের লাখ লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল, রোগী ও তাঁদের স্বজনদের নানা ভোগান্তি, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা দূর করে সেবার মান বৃদ্ধি করার জোর দাবী জানান।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস।

বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব ও সমাজকর্মী মো. আশরাফুল ইসলাম।

Manual8 Ad Code

প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী গণদাবী পরিষদ’র কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম.এ আলী জালালাবাদী, কবি মকসুদ আহমদ লাল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, সিলেট প্রেমীদের মধ্য থেকে অনিল দাশ, হরিমোহন রায়, মো. বাছির আহমদ, আরিফুর রহমান মিসবাহ, মোহাম্মদ আলী, ঋষিকেশ দাশ, সজীব মহালদার ও শ্রীকান্ত দাস।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30