শিরোনামঃ-

» পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন করেন, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

Manual1 Ad Code

পীরমহল্লা এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট লাঘবে এই উৎপাদক নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্রুততম সময়ে কাজ শেষ করে বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

​তিনি আরও বলেন, নগরীর যেসব এলাকায় পানি সংকট রয়েছে, পর্যায়ক্রমে সেসব স্থানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটে একটি আধুনিক ও নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code

​এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী সুনীল সিংহ ও রনধীর রায় সহ সিসিকের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30