শিরোনামঃ-

» শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৬ | রবিবার


Manual8 Ad Code

শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে সিউক চেয়ারম্যানের দ্বিপাক্ষিক বৈঠক

নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

Manual7 Ad Code

দ্বিপাক্ষিক এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন সহ সিলেটের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Manual5 Ad Code

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হওয়া এ বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সিউক চেয়ারম্যানকে অবহিত করেন।

পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Manual6 Ad Code

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

Manual3 Ad Code

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাতে চায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।

এসময় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30