শিরোনামঃ-

» সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৬ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বইমেলা সিলেট ২০২৬’।

Manual4 Ad Code

নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

বইমেলার সার্বিক প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বইমেলা উদযাপন উপকমিটির সদস্য সচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ।

Manual7 Ad Code

এছাড়া সভায় বক্তব্য রাখেন, বইমেলা উপকমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ।

আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ।

অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ সহ সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন। বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Manual3 Ad Code

আয়োজকরা জানান, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলা।

নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকের সঙ্গে সাক্ষাৎ এবং সাহিত্য আড্ডায় মুখরিত করতে এই মেলায় উপস্থিত থাকার জন্য সকল সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30