শিরোনামঃ-

» সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এবং জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়ছল, মহানগর বিএনপি’র উপদেষ্টা মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, মহানগর বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি লিটন আহমদ চৌধুরী, তাতী দল সিলেট জেলা শাখার সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, সিলেট জেলা মুক্তিযুদ্ধা দলের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ শিহাব, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, সদস্য মুনিম আহমদ, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবিএম জাকারিয়া চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক মাহবুব আহমদ চেয়ারম্যান,কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নানু মিয়া, এইচ এম খলিলুর রহমান, জেলা মুক্তিযুদ্ধা দলের সহ-সভাপতি শফিকুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক শেখ খলিলুর রহমান সাইদ, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমদ ফুরুক, সিলেট জেলা কৃষক দলের সদস্য রেকল আহমদ, আব্দুল মজিদ, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছয়ফুল, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার অধ্যাপক ফরিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়া, কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা মুক্তিযুদ্ধা দলের যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান মুছা, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মামুন খান।

Manual8 Ad Code

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সঙ্কটমুহূর্তে জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে যে কোন অপশক্তির তৎপরতা রুখে দেয়া সম্ভব।

বক্তারা আরো বলেন, জাতীয় স্বাধীনতা,সার্বভৌমত্ব ও অখন্ডতা সুরক্ষার অনন্য প্রতীক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।’

Manual6 Ad Code

সেই দিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে দেশপ্রেমের যে বিরল নজীর স্থাপিত হয়েছিল তা আজো প্রেরণার উৎস হয়ে আছে।

ইতিহাসের নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশ আজ স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রযাত্রায় সামিল হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি উন্নত এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করা।

৭ই নভেম্বর আমাদের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি দিন যা আমাদের ইতিহাসকে বদলে দিয়েছিল।

দিনটি এখনো আমাদের মনে করিয়ে দেয়-জাতীয় সংকটকালে ঐক্যই হলো সবচেয়ে বড় শক্তি।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সিলেট জেলা কৃষক দলের অন্তর্গত প্রতেকটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সিলেট জেলা কৃষক দলের সদস্য নাহিদ হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30