শিরোনামঃ-

» জাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয় : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন।

দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Manual3 Ad Code

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়।

এ দিবসের মধ্য দিয়ে দেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তি, রাজনৈতিক সচেতনতা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব প্রতিফলিত হয়।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।

সোমবার বিকেলে জাতীতাবাদী কৃষকদল সিলেট জেলা শাখার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা অত্যন্ত জরুরি।

একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

Manual2 Ad Code

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ দিবসের তাৎপর্য উপলব্ধি করতে হলে ইতিহাসের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

জাতীয় ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম প্রমূখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30