- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» ওসমানীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৩ ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান
প্রকাশিত: ০১. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার
আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে অগ্নিকান্ডে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার তাজপুর বাজারে সবজি গলি সহ আশপাশের ২৩টি বিভিন্ন ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাত ২টার দিকে উপজেলার তাজপুর বাজারে সবজি গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যায়। আগুলের লেলিহান প্রবল থাকায় মুহুর্তে মধ্যে আশপাশের অন্যান্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পরে। আগুল লাগার ঘটনাটি বাজারের পাহারাদার ও টহল পুলিশ দেখতে পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেড পুলিশ ও এলাকার সাধারণ মানুষ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে বাজারের ২৩ দোকানের মালামাল সহ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ দিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় ক্ষতিগ্রস্থ ২৩ ব্যবসায়ীদের মধ্যে ওসমানীনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে এক লক্ষ পনের হাজার টাকার অনুদান প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে অনুদানের টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ইউএনও আনিছুর রহমান, আ’লীগ নেতা আতাউর রহমান, আবদাল মিয়া, চেয়ারম্যান ইমরান রব্বানী, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা চঞ্চল পাল, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা ও তাজপুর বাজার সেক্রেটারী সুহেল মিয়া।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শনে এসে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী তার ব্যক্তিগত পক্ষ থেকে ব্যবসায়ীদের জনপ্রতি ৫ হাজার টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে ৫ হাজার করে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করেছি। জেলা প্রশাসকের নিকট ক্ষয় ক্ষতির তালিকা প্রেরণ করেছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী বলেন- আমাদের তহবিল থেকে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ১ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ক্ষয় ক্ষতির তালিকা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছে আশা করি এখান থেকেও কিছু অনুদান পাওয়া যাবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৩ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


