শিরোনামঃ-
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» ‘সিলেট ও রংপুরে শ্রম আদালত স্থাপন করা হবে’
প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, শ্রমিকদের ন্যায় বিচার নিশ্চিত করেতে সিলেট ও রংপুরে নতুন শ্রম আদালত স্থাপন করা হবে।
আজ বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ১১ সদস্য বিশিষ্ট ইইউ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়াবিষয়ক ডেলিগেশন প্রধান জেন ল্যাম্বার্ড।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের বিচার প্রাপ্তি সহজ করার লক্ষ্যে আমরা আরো দুটি লেবার কোর্ট বাড়াচ্ছি। যাতে শ্রমিকরা বিচারের সুযোগ পায়। নতুন দুটি লেবার কোর্টের একটি হবে সিলেটে আরেকটি হবে রংপুরে।
বর্তমানে বাংলাদেশে ৭টি শ্রম আদালত রয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকায় তিনটি লেবার কোর্ট আছে। কোর্টগুলো একসঙ্গে আছে। কোর্টের আওতা নরসিংদী, নারায়ণগঞ্জ গাজীপুর- এভাবে আলাদা করা যায় কিনা এ রকম একটি চিন্তা-ভাবনা আমাদের আছে। অর্থাৎ কোর্টটাকে শিফট করা। গাজীপুরের শ্রমিক ঢাকায় এসে বিচার পাওয়া খুব কঠিন হয়।
শ্রম আইন সংশোধনসহ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে একটি ড্রাফট পাঠানো হয়েছিল জানিয়ে মুজিবুল হক বলেন, সেটার উপর তারা পর্যবেক্ষণ দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী অধিবেশনে শ্রম আইনটি সংশোধন করা হবে। বর্তমান আইনে, কোন ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন করতে গেলে ৩০ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে। এটা আমরা কমাচ্ছি।
তিনি বলেন, প্রতিনিধি দল মূলত গার্মেন্টস কারাখানা পরিদর্শনের অবস্থা, শ্রম আইন সংশোধন, ইপিজেড শ্রম আইন প্রণয়ন, নারীদের ক্ষমতায়নের বিষয়ে জানতে চেয়েছে। রানা প্লাজা ধসের ঘটনার আগে দেশে পোশাক খাতে ১২০টি ট্রেড ইউনিয়ন ছিল এখন তা ৭০০টিতে পৌঁছেছে। আরো কয়েকশ প্রক্রিয়াধীন আছে বলেও জানান প্রতিমন্ত্রী। বাসস
এই সংবাদটি পড়া হয়েছে ৭৮০ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


