- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন; সভাপতি আমির, সম্পাদক আজাদ
- সিলেটে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- সানফ্লাওয়ার ইয়ুথ ক্লাবের কমিটি গঠন : সভাপতি অপু নাথ, সম্পাদক শেখ মুহিন আল নাদিম
- সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- বাংলাদেশ উশু ফেডারেশনের কমিটিতে স্থান পেলেন আন্তর্জাতিক উশু কোচ সিলেটের আনোয়ার হোসেন
- জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভাগীয় সমন্বয় সভা
- ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- সমাজের অবহেলিত মানুষের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছে মানবিক বিএনপি সরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
» মিঠুনের অতিথি হয়ে আমন্ত্রিত হেমা মালিনী
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০১৮ | সোমবার
সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ ভারতীয় ছবির এককালের সুপারস্টার মিঠুন চক্রবর্তী হঠাৎ করেই নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। আগের মতো অভিনয় করছেন না সিনেমায়। বেশ লম্বা একটা সময় তাকে দেখা যায় না সিনেমার কোন অনুষ্ঠানেও। জিটিভিতে প্রচার হওয়া ভারতীয় রিয়েলিটি টিভি সিরিজ ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’র বাইরে বলা চলে নিরবে নিভৃতেই দিনযাপন করছেন তিনি।
শোনা গিয়েছিল পরিবার নিয়ে মুম্বাইয়ে তিনি স্থায়ী আবাস গড়েছেন। মাঝখানে তার অসুস্থতার খবরও প্রচার হয়। দুই একবার মিঠুনের মৃত্যুর গুজবও রটেছে। সুখবর হলো, ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত এ অভিনেতার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড ড্রিম গার্ল ‘হেমা মালিনী’।
হেমার বায়োগ্রাফি ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ প্রকাশ হয়েছে সম্প্রতি। সেখানে ওঠে এসেছে হেমা মালিনীর জীবনের জার্নির গল্প। এবার সেই জার্নির কাহিনী ওঠে আসবে মিঠুন চক্রবর্তীর ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়্যালিটি শোতে। আগামী ২৮ জানুয়ারি টেলিকাস্ট হবে সেই বিশেষ এপিসোড। যেখানে মিঠুনের সঙ্গে উপস্থিত থাকবেন হেমা মালিনী এবং ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর লেখক রামকমল মুখোপাধ্যায়।
মিঠুনের শোতে হেমা। এ এক অসাধারণ যুগলবন্দি হতে যাচ্ছে এ অনুষ্ঠানে অংশ নেয়া সবার জন্য এবং দর্শকের জন্যও।
অনুষ্ঠানে দেখা যাবে হেমা মালিনীকে স্টেজে নিয়ে যাচ্ছেন মিঠুন। এসময় তিনি বলেন, ‘হেমাজির সঙ্গে স্টেজ শেয়ার করাটা আমার কাছে সম্মানের।’
মিঠুন হেমার জীবনী নিয়ে বলেছেন, ‘আমি বিয়ন্ড দ্য ড্রিমগার্ল পড়েছি। সাধারণ কথায় লেখাই পড়াটাকে আরও সহজ করেছে। আমি রামকমলকে প্রায় দু’দশক ধরে চিনি। ও সত্যিই অসাধারণ লেখক।’
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬১ বার
সর্বশেষ খবর
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন; সভাপতি আমির, সম্পাদক আজাদ
- সিলেটে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- সানফ্লাওয়ার ইয়ুথ ক্লাবের কমিটি গঠন : সভাপতি অপু নাথ, সম্পাদক শেখ মুহিন আল নাদিম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


