- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠী অসহায় শিল্পীদের জন্য কাজ করে যাবে
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠী অসহায় নিপীড়িত শিল্পীদের কল্যাণে কাজ করে যাবে। উস্তাদ নিশিকান্ত বাউল শিল্পী তৈরিতে ও সংগীত চর্চায় অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর এমন মহৎ কাজে শুধু সিলেট নয় গোটা দেশে বাউল শিল্পীদের সংখ্যা বাড়বে বলে আমরা বিশ্বাস করি।
বদর উদ্দিন কামরান বলেন- আউল-বাউলের শহর এই সিলেটের শিল্পীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্পীরা ঐতিহ্য, দেশ, জাতি এবং মানুষের কল্যাণের কথা বলেন। এই দেশ স্বাধীন হওয়ার পেছনে বাউল শিল্পীদের ভূমিকাও ছিল অনন্য। তাই সিলেটের বাউল শিল্পীদেরকে মূল্যায়ন করতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে উস্তাদ নিশিকান্ত দাসরা আমাদের সিলেটের অমূল্য সম্পদ।
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গতকাল মঙ্গলবার বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও নিশিকান্ত দাসের ছেলে বাউল শীতন বাবুর সঞ্চালনায় বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক শাখার পরিচালক ফখরুল আলম, মুক্তিযোদ্ধা মহি উদ্দিন চৌধুরী, বাউল কল্যাণ সিলেট বিভাগের আহ্বায়ক কামাল উদ্দিন রাসেল, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, ভাটির শিকর পত্রিকার সম্পাদক রওশন জামিল কোরেশী, দৈনিক হালচাল’র সম্পাদক ও প্রকাশক সুরত আলী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, হাওর পাড়ের ধামাইল বাংলাদেশের সাধারণ সম্পাদক বিমান তালুকদার, জকিগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ফজলুর রহমান ফজলু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠীর সহসভাপতি আহমদ আলী, সহসাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বাদশা, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক শিপু, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী বিরহী কালা মিয়া, বাউল লাল মিয়া, বাউল সিরাজ উদ্দিন, বাউল সূর্যলাল দাস, শামীম আহমদ, লাভলী লস্কর, বাউল মিনারা বেগম, পংকজ দেব, বাউল এম. হুসেন, সুমন বড়ুয়া, শাহানারা আক্তার, সাহেদ মোশাররফ, নাইমুর রহমান নাইম, বাউল ইকরাম উদ্দিন, ইমা আক্তার, আহমদ আলীসহ সিলেটের গুণী বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে : ড. আজিজুল বাতেন
- শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
- নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা : কয়েস লোদী
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত


