শিরোনামঃ-

» উপজেলা নির্বাচন নিয়ে সিলেট জেলা যুবদলের কঠোর নির্দেশনা

প্রকাশিত: ০৩. মে. ২০২৪ | শুক্রবার

Manual3 Ad Code
ডেস্ক নিউজঃ
আসন্ন উপজেলা নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে-অপ্রকাশ্যে কাজ করা থেকে বিরত থাকার জন্য যুবদল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন, সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তাঁরা।
Manual5 Ad Code

শুক্রবার (৩রা মে) এক জরুরী বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ বলেন, আওয়ামী বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়ে যাচ্ছে।

Manual1 Ad Code

তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বর্তমান আওয়ামী সরকার ও তার মদদপুষ্ট নির্বাচন কমিশনের অধীনে উপজেলা পরিষদের নির্বাচন বর্জন করেছে বিএনপি।
এরপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেট জেলার অধীনস্থ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে দল থেকে স্হায়ীভাবে বহিষ্কার এবং কয়েকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
এসব বহিষ্কৃত নেতার পক্ষে কিংবা কোন প্রার্থীর পক্ষে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
বহিষ্কৃত নেতা ছাড়াও অন্য কোন প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিলে তাঁদের বিরুদ্ধে কঠোর সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31