- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» পুলিশকে মারধরের ঘটনায় মামলা (ভিডিও)
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০১৭ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর রিকাবীবাজারে পুলিশ সদস্য শফি আহমদের উপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে আসামীদের গ্রেফতারের জন্যে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশকে পিটিয়ে আহত করার অপরাধে সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করে পুলিশ। মামলা নং ২০। এতে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা আসামী করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মুসা।
আহত পুলিশ সদস্য শফি আহমদ জানান- মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রিকাবীবাজারের নূরী রেস্টুরেন্টে নাস্তা করতে যান তিনি।
বিল দেওয়ার সময় কাউন্টারের সামনে ম্যানেজারের সাথে তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগিদের কথা কাটাকাটির ঘটনা দেখতে পান। ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ম্যানেজারকে বলে শোকদিবসের কর্মসূচী পালন করে নাস্তা করতে এসেছে তাই তারা বিল দেবে না।
এ নিয়ে ম্যানেজারের সাথে তাদের কথা কাটাকাটি হয়। শফি আহমদ ঝগড়া না করে তার বিল রাখার জন্য বললে আচমকা ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়।
এ সময় তাকে উপর্যুপরি চড় থাপ্পড় মারতে থাকে। নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও তৎক্ষণাত তিনি রেহাই পাননি বলে জানান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৬ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


