- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» হজ্ব যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম ফ্লাইট
প্রকাশিত: ২৪. জুলাই. ২০১৭ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে প্রথম হজ্ব ফ্লাইট।
সোমবার ((২৪ জুলািই) সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজ্বযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ্ব ফ্লাইট বিজি-১০১১।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ্ব ফ্লাইটের উদ্বোধন করেন ও ফ্লাইটের হজ্বযাত্রীদের বিদায় জানান।
মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, আজ হজ্ব ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ১টা ৫৫ মিনিটে ৪১৮ জন, বিজি-৭০১১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী রাশেদ খান মেনন জানান- এবারের প্রথম হজ্ব ফ্লাইটে যাত্রীর সংখ্যা ৪১৮ জন।
চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ্ব ফ্লাইট পরিচালনা করা হবে। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ্বক্যাম্পে হজ্ব কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন- এ বছর হজ্ব ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন (ব্যালটি ও নন-ব্যালটি) ধর্মপ্রাণ মুসলমান হজ্ব পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন।
এসব হজ্বযাত্রীকে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব সুপরিসর বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে।
এছাড়া ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজে হজযাত্রীদের পারাপার করা হবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত সিডিউল ফ্লাইটেও কিছু হজ্বযাত্রী পবিত্র ভূমিতে যাবেন।
পবিত্র হজ্বের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নিরবচ্ছিন্ন হজ্ব কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন- বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্বযাত্রী পবিত্র হজ্বব্রত পালনে সৌদি আরব যাবেন।
এর মধ্যে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ হজ্বযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৯০ জন। অবশিষ্ট ৫৯ হাজার ৫শ’ ৯ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
এ বছর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজ্বযাত্রীদের ইকোনমি ক্লাসে বিমান ভাড়া এক হাজার ৪শ’ ৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা।
সূত্র জানায়- ২ মাসব্যাপী হজ্ব ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইট সহ মোট ৩৪৬টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ২৮৩টি ডেডিকেটেড এবং ৬৩টি সিডিউল ফ্লাইট।
সোমবার (২৪ জুলাই) থেকে ২৬ আগস্ট পর্যন্ত (প্রি-হজ্ব) মোট ১৭৭টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৪৪ এবং সিডিউল-৩৩)।
পোস্ট-হজ্বে ১৬৯টি ফ্লাইট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১৩৯ এবং সিডিউল-৩০)। হজ্ব ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর