শিরোনামঃ-

» কাতারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে তিন আরব দেশ

প্রকাশিত: ০৩. জুলাই. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত পূরণের জন্য আরো ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সৌদি আরব ও অন্য ৩টি আরব দেশ।

Manual3 Ad Code

সৌদি জোট আল জাজিরা সংবাদ মাধ্যম বন্ধ সহ মোট ১৩টি শর্ত পূরণের যে প্রস্তাব ছিল তার সময়সীমা রোববার শেষ হয়েছে।

কাতার জঙ্গিদের অর্থায়ন করে বলে তার প্রতিবেশী দেশগুলো যে অভিযোগ করেছে তা অস্বীকার করে দোহা জানিয়েছে, সোমবার (৩ জুলাই) তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটি চিঠির মাধ্যমে কুয়েতের কাছে পাঠাবে।

Manual3 Ad Code

দেশটির আমিরের দেওয়া ওই চিঠি কুয়েতের আমিরের কাছে পৌঁছে দিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোমবার কুয়েত সফর করবেন বলে জানা গেছে। কুয়েতের আমির উপসাগরীয় দেশগুলোর মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছেন।

Manual2 Ad Code

কাতারে পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান বিন জসিম আল-থানি বলেন, কাতার তাদের শর্তগুলো প্রত্যাখ্যান করেছে, তবে তাদের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ২৩ জুন ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা শেষে কাতারকে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা সহ ১৩টি শর্ত পূরণে ১০ দিন সময় বেঁধে দেয়। রোববার এই সময়সীমা শেষ হয়েছে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930