- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» প্যারোলে মুক্তি; স্পা করে বাহুবলি-২, অতঃপর চম্পট
প্রকাশিত: ১৬. জুন. ২০১৭ | শুক্রবার
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে চলতি বছরের জানুয়ারিতে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সাধ্বী জয়শ্রী গিরিকে। এর পর থেকে কারাগারে থাকা এই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১৫ জুন) প্যারোলে মুক্তি দেয় পুলিশ। এর পর বহু কায়দা করে সাময়িক সেই মুক্তিকে স্থায়ী বানালেন নারী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়- প্যারোলে মুক্তি পাওয়া জয়শ্রী স্বাস্থ্য পরীক্ষার পর একটি শপিংমলে ঘুরতে যান। পরে বিউটি পার্লারে গিয়ে স্পা বা ম্যাসাজ করিয়ে নেন। তারও পর একটু আয়েশ করে ঢোকেন ‘বাহুবলি-২’ সিনেমা দেখতে। সিনেমা দেখা শেষে সুযোগ বুঝে কেটে পড়েন তিনি।
মাত্র কয়েক মাস আগে প্রশিক্ষণ শেষ করা চার তরুণ পুলিশ সদস্য ছিলেন জয়শ্রীর পাহারার দায়িত্বে। বেসরকারি একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁরা জয়শ্রীকে পাহারা দিচ্ছিলেন। এ সময় পরীক্ষা শেষে শপিংমলে ঘোরার আবদার করেন তিনি। তাঁর আবদার শুনে পুলিশ সদস্যরা তাতে সায় দেন। এর পর সুযোগ বুঝে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই চার পুলিশ সদস্য ও জয়শ্রীর আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।
৪৫ বছর বয়সী জয়শ্রীকে গুজরাটের বনসকাঁথা জেলা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি টাকার স্বর্ণ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন স্থানীয় এক দোকানি।
বনসকাঁথা এলাকায় একটি আশ্রম চালাতেন জয়শ্রী। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আশ্রমে অভিযান চালিয়ে পুলিশ ৮০ লাখ রুপি মূল্যের ২৪টি স্বর্ণের বার, এক কোটি ২৯ লাখ রুপি ও মদের বোতল উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে আহমেদাবাদ পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ শাখা) জে কে ভাট বলেন- ‘তিনি ম্যাসাজের জন্য হিমালয় মলে যান। বাহুবলি-২ দেখেন। সে সময় বারবার তিনি ফোনে জানার চেষ্টা করছিলেন, কী করে এ প্যারোল আরো দীর্ঘায়িত করা যায়।’
ভাট জানান- যখন জয়শ্রী জানতে পারেন যে তাঁর এ প্যারোলের মেয়াদ আর বাড়ানো যাবে না, তখনই তিনি পালিয়ে যান।
পুলিশের এই কর্মকর্তা জানান- যে পুলিশ সদস্যরা পাহারায় ছিলেন, তাঁদের সঙ্গে জয়শ্রী এমন ভাব দেখিয়েছিলেন যে তিনি কোথাও যাবেন না। পুলিশ ভেবেছিল, তিনি তাঁর কথা রাখবেন। কিন্তু হয়েছে উল্টোটা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৯ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


