শিরোনামঃ-

» কানের ভেতর থেকে বেরিয়ে এলো মাকড়শা (ভিডিও)

প্রকাশিত: ১১. জুন. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code
এক্সক্লুসিভ ডেস্কঃ প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধে কোনও কাজ হল না। পাল্লা দিয়ে বাড়তে থাকলো কানের যন্ত্রণা আর অস্বস্তি। উপায় না দেখে ছুটতে হল হাসপাতালে। সেখানে গিয়ে যা শুনলেন তাতে পুরো ‘থ’। কানের মধ্যে আটপেয়ী একটি মাকড়শা হেঁটে বেড়াচ্ছে! আর সেই কারণে এই অসহ্য যন্ত্রণা।
ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। জানা গেছে, লক্ষ্মী এল নামের ওই নারী বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙার পর থেকে তার মনে হতে থাকে কানের মধ্যে কিছু যেন একটা হেঁটে বেড়াচ্ছে। কানে ও মাথায় প্রবল যন্ত্রণা শুরু হয়।
ঘুমের মধ্যে ওই মাকড়শাটি তার কানের মধ্যে ঢুকে গিয়েছিল। যন্ত্রণা কমাতে ওষুধও খান। কিন্তু তাতে কোনও কাজ হয় না। মেয়েকে বলেন, কানের মধ্যে টর্চের আলো ফেলে কিছু আছে কী না দেখতে। কিন্তু সে সময় কিছুই দেখতে পাওয়া যায়নি। এ দিকে যন্ত্রণা কমারও কোনও লক্ষণ নেই। শেষ পর্যন্ত ডান কানে ও মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে যান হাসপাতালে।
বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে জানান, কানের মধ্যে মাকড়শা জাতীয় কিছু ঢুকে যাওয়াতে এই সমস্যা হচ্ছে লক্ষ্মীর। চিকিৎসক জানান, ওষুধ দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায়, একটি মাকড়শা ধীরে ধীরে কানের ভিতর থেকে বেরিয়ে আসছে। সেই সময়ই পুরো ঘটনাটির ভিডিও করা হয়। পোস্টও করা হয় সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকে ভাইরাল হয়ে যায় ভিডিও। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ মানুষ দেখেছেন সেটি। চিকিৎসক জানালেন, শরীরের মধ্যে মাকড়শাটির জ্যান্ত থাকার বিষয়টি খুবই বিরল। আনন্দবাজার।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930