- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» বিক্রি হচ্ছে প্লাস্টিক চাল; নমুনা গেল ল্যাবে
প্রকাশিত: ০৮. জুন. ২০১৭ | বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্কঃ প্লাস্টিক চালের ভাত যেন নয়, একেকটা ছোট ছোট রাবার বল। যা খেতে গেলে অস্বস্তি বাড়ার পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যাতেও পড়েছেন ভারতের হায়দরাবাদের বাসিন্দারা। এ বিষয়ে সাম্প্রতিক সময়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।
গত সাতদিনে হায়দরাবাদের চারমিনার, ইউসুফগুদা, সারুরনগর, মিরপেটসহ বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক চাল কিনে প্রতারিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগপ্রাপ্তির পর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্ট তাদের বিশেষ টাস্কফোর্সকে বিষয়টি তদন্তের নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায়- ওইসব এলাকার বিভিন্ন বাড়ি থেকে ভাত রান্নার চাল ও বিভিন্ন দোকান থেকে বিক্রির চালের নমুনা সংগ্রহ এবং তার পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।
চাল কিনে প্রতারিত মিরপেটের বাসিন্দা অশোক জানান- ভাত রান্নার পর তা খেতে অস্বস্তি লাগতো। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয়, যখন ভাতগুলোকে একসাথে করে ছোট বলের আকৃতি দেয়া হয় এবং তা ছুড়ে দেয়া হয় তখন তা রাবার বলের মতো লাফিয়ে উঠে। এ চালের ভাত খাওয়ার পর যে শারীরিক সমস্যা দেখা দেয় তা চিকিৎসকরা সহজে নিরাময় করতে পারেন না।
তেলেগু টিভি সাংবাদিক ইন্দ্রাসেন জানান- সম্প্রতি সারুরনগরে এক প্যাকেট বিরিয়ানি কিনে তা খাওয়ার সময় কয়েকটি ভাত পড়ে গিয়ে বলের মতো লাফিয়ে উঠে। এ বিষয়ে অভিযোগ করতে গিয়ে তিনি লাঞ্ছিতও হন।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে- মেশিনে প্লাস্টিক প্রবেশ করিয়ে দেয়ার পর তা নুডুলসের আকৃতি নিয়ে বেরিয়ে আসছে। পরে তা সুন্দর করে কেটে চালের আকৃতি দেয়া হচ্ছে। চায়নায় তৈরি মানবদেহের জন্য ক্ষতিকারক এই প্লাস্টিক চাল চায়না থেকে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১৩ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


