শিরোনামঃ-

» এফবিআইয়ের বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনীকে ধরতে পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ০৪. জুন. ২০১৭ | রবিবার


Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ শেখ মাহতাব মিয়া নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকানকে খুঁজছে এফবিআই। তার বিরুদ্ধে ১ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

Manual5 Ad Code

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টার স্থানীয় সময় শুক্রবার (২ জুন) এ তথ্য জানিয়েছে।

শেখ মাহতাব মিয়া ট্যাক্স ফাইল করার সময় বন্ধুদের ও সহকর্মীদের পরিচয় ব্যবহার করে ১ লাখ ১৪ হাজার ডলার জালিয়াতি করেন। ২০১১ সালের সেপ্টেম্বর ও ২০১৫ সালের মার্চে গ্লেন ওকস ও জ্যামাইকা এলাকায় এ ঘটনা ঘটে। ট্যাক্স ফেরত বাবদ ১ লাখ ১৪ হাজার ডলারের চেক কুইন্সের জামাইকায় একটি গ্রোসারি দোকানে মেইলে পাঠানো হয়েছিল। চেকটি যে ঠিকানায় পাঠানো হয়েছিল, তিনি নিজেই এই গ্রোসারির মালিক এবং অবৈধ ডলারগুলো পরবর্তীকালে চেক থেকে ক্যাশ করেন। মাহতাব মিয়া পূর্বে আরও অবৈধ ট্যাক্স ফেরত বাবদ টাকা হাতিয়ে নিয়েছেন।

Manual3 Ad Code

২০১২ সালের ২১ অক্টোবর মাহতাব মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীকালে কুইন্স ও গ্লেন ওকসের এলাকায় তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে।

Manual1 Ad Code

ফেডারেল এজেন্টের মতে- মাহতাব মিয়া এখনো নিউইয়র্কে আছেন এবং তিনি সানগ্লাস পরা একটি ব্ল্যাক কার (ট্যাক্সি) চালান। মাহতাব মিয়া বাংলাদেশি কমিউনিটিতে ‘নেপু’ নামে পরিচিত। অভিযুক্ত মাহতাবের সন্ধান দিতে পারলে নগদ ১ হাজার ডলারের পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30