শিরোনামঃ-

» লন্ডন ব্রীজ এলাকায় সন্ত্রাসী হামলা; নিহত ৬

প্রকাশিত: ০৪. জুন. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রাণকেন্দ্র ব্যস্ত লন্ডন ব্রিজ এলাকায় একটি ভ্যান হামলার ঘটনায় ছয় জন নিহত ও ২০ জন আহত হয়েছে। একই সাথে সন্দেহভাজন তিনজন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে পুলিশ।

এ ঘটনায় ব্রিজ বন্ধ করে দেয়া হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানায়- একটি ভ্যানের আঘাতের পর এটি বন্ধ করা হয়েছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন সদস্যও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে।

পুলিশ জানায়- আহত অন্তত ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে আঘাত করে। একই সাথে লন্ডন ব্রিজের কাছে বরো মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

Manual1 Ad Code

ঘটনার সময় একজন সাংবাদিক লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন- একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়িটি চালাচ্ছিল।

Manual2 Ad Code

ঘটানাটিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন- ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।

এদিকে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

গত মার্চের পর থেকে এটি লন্ডনে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।

সূত্র: বিবিসি

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30