- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» ইসি নিয়ে সরব বিদেশি কূটনীতিকরা
প্রকাশিত: ৩১. মে. ২০১৭ | বুধবার
এসবিএন ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মিশনে নেমেছেন বিদেশি কূটনীতিকরা। ইতিমধ্যে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে একান্তে একাধিকবার বৈঠকও করেছেন কূটনীতিকরা।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয় তুলে ধরছেন তাদের কাছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ মে) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বেলা সাড়ে ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎ করেছেন তিনি।
এর আগে গত ১৮ মে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন- ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
গত ১২ মার্চ নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন- নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত। সব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল একাদশ সংসদ নির্বাচন।
কূটনীতিকরা আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ চান। সেইসঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতার কথাও বলেছেন কূটনীতিকরা।
নির্বাচনের নানা প্রস্তুতির বিষয়ে সিইসির কাছে জানতে চান তারা। তবে কূটনীতিকরা নতুন ইসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচন প্রশংসাও করেন। বিশ্লেষকরা বলেছেন- নির্বাচন কমিশন যেহেতু আগামী সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে, তাই নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়ে গেছে। তারা এখন নির্বাচন কমিশন মিশনে নেমেছে।
ইসির কর্মকর্তারা বলেছেন- সময়মতো আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি ইতিমধ্যে রোডম্যাপ তৈরি করেছে। আর রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। ইসি সেই অনুযায়ী কাজ করছে।
ইতিমধ্যেই দেশের প্রধান রাজনৈতিক বিরোধীদল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।
এসব তৎপরতা শুরুর আগেই গত ১৬ ফেব্রুয়ারি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরংকুশ বিজয়
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. সমর বিজয় শী শেখর, সাধারন সম্পাদক আজিজুর রহমান


