শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৪ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এ উপলক্ষে মঙ্গলবার (৯ জানুয়ারি) সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম মনোনয়নপত্র গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন বাহার, মোহাম্মদ আমিনূর রশীদ এডভোকেট।

Manual5 Ad Code

নির্বাচনে সভাপতি পদে মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট ও সমর বিজয় সী শেখর এডভোকেট, সহ সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট, যুগ্ম সম্পাদক পদে কাউছার আহমদ চৌধুরী এডভোকেট, মো. মশহুদ আহমদ চৌধুরী মহসিন এডভোকেট, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ এডভোকেট, সমাজ কল্যাণ সম্পাদক পদে আয়কর আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপন, সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আনসার হোসেইন, কার্যনির্বাহী সদস্য পদে আয়কর আইনজীবী মো. সুলেমান হোসেন খান, মো. হাসনু চৌধুরী, মো. রফিকুল হক, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, আলী আহমদ এডভোকেট, মো. সফিকুল ইসলাম এডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, মো. আবুল ফজল এডভোকেট মনোনয়নপত্র দাখিল করেন।

Manual4 Ad Code

তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930