শিরোনামঃ-

» সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ আছর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম ও জুবের আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ আলী সুরুজ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, সেলিম আহমেদ সেলু, লুৎফুর রহমান, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিবজুর বিশ্বাস রাজু, মো. শাকিল আহমেদ এবং মো. নুরুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে অসুস্থ নাজির আহমদের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, নাজির আহমদ গুরুতর অসুস্থ হয়ে (হৃদরোগে আক্রান্ত) বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031