শিরোনামঃ-

» হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোকসভা শুক্রবার

প্রকাশিত: ০২. মে. ২০২৪ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যতম কেন্দ্রীয় নেতা সিলেট জেলা বারের প্রবীন আইনজীবী অ্যাডভোকেট দেবতোষ চৌধুরীর মৃত্যুতে সিলেট মহানগর শাখার উদ্যোগে শোকসভা আগামীকাল শুক্রবার (৩ মে) বিকাল ৩টায় জেলা পরিষদ সিলেট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য জয়ন্ত সেন দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।

Manual7 Ad Code

উক্ত শোকসভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।

Manual7 Ad Code

উল্লেখ্য, অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী বিগত শনিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৩টায় কানাডার টরেন্টোতে মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930